Poro - পড়ো - বাংলা ইসলামের বই
পড়ো
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
পড়ো বইটি পাঠককে আমন্ত্রণ জানাচ্ছে বাংলা ভাষায় বিষয়ভিত্তিক কুরআনের কথা গুলো পড়ার জন্য। বইটিতে পবিত্র কুরআনের ১০০ টিরও বেশি বিষয়ের উপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কুরআন সুন্নাহর আলোকে, তাফসীর দিয়ে ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খোলাসা করে। কুরআন শাশ্বত সাফল্যের সরল পথ দেখায় আর এর আয়াতগুলো আমাদের প্রতিফলিত এবং চিন্তা করতে শেখায়। আল্লাহ কুরআনকে নিয়ে ভাবতে বলেছেন। আর এটা ঠিক যে, কোনো কিছুই আমরা যখন বুঝতে পারি, তখন তা পড়তে আমরা সাচ্ছন্দ বোধ করি। কুরআনের কথা গুলো এই বইতে খুবই সহজ ভাবে তুলে ধরা হয়েছে যাতে আমরা কুরআনের কথা গুলো সহজে বুঝতে পারি। আর এর মধ্য দিয়ে আমরা কুরআন পড়ার, কুরআনকে জানতে বেশি বেশি আগ্রহী হই। বইটির শুরু তে কুরআনের কিছু মৌলক বিষয় যোগ করা হয়েছে, এরপর বিষয় ভিত্তিক কুরআন, যেমন, পাহাড়, পিঁপড়া, আকাশ, ত্বক বিজ্ঞান, মানবভ্রূণের বৃদ্ধি প্রক্রিয়া ইত্যাদি। যা আমরা সারাক্ষন চারিদিকে দেখি, পড়ি, শুনি এগুলো নিয়ে কুরআনের কথা। ইনশা আল্লাহ, এ দিয়ে আমরা কুরআনের মর্ম কিছু হলেও বুঝতে পারবো আর কুরআনের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। এই বইয়ের শেষের দিকে, কুরআনে বর্ণিত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা যুক্ত করা হয়েছে। যোগ হয়েছে, কুরআনের নানান শিক্ষা, কি ধরনের আচরন আমাদের করতে হবে, দানশীলতার গুনাগুন, আল্লাহর ভালোবাসা না ভালোবাসার বিষয়সমূহ, জান্নাত আর জাহান্নাম নিয়ে নানান আয়াত। কুরআনের উপর কিছু এন্ড্রয়েড এপ্প, অনলাইনে বাংলা কুরআন ও অন্যান রিসোর্স নিয়ে রয়েছে কয়েকটি চ্যাপ্টার।
Details
- Publication Date
- Jul 26, 2024
- Language
- Bengali
- Category
- Religion & Spirituality
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): Enamul Haque
Specifications
- Format