প্রথম দেখাতে প্রীনাকে একেবারেই পছন্দ হয় নি হামজার। যেমন হামবড়া ভাবসাব, তেমনি খোঁচা দেয়া কথাবার্তা। কার ভালো লাগে? কিন্তু কপালও এমন, শুধু ওর সাথেই ঘটনাচক্রে দেখা হয়ে যায়। যে মেয়েটাকে হামজার একটু ভালো লাগে তার দিক থেকে কোন সাড়া পাওয়া যায় না। হাই স্কুলে থাকতে প্রেম-ট্রেম হবার সম্ভাবনা আছে বলে মনে হয় না। প্রাণপ্রিয় বন্ধু বিশালদেহী টম চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু লাভ কিছুই হচ্ছে না। সেই পর্যায়ে ঘটল এক অভাবনীয় ঘটনা। বদের হাড্ডি মেয়েটা একলা পেয়ে ওকে চুমু খেয়ে বসল। কাউকে দিয়ে লুকিয়ে ছবি তুলিয়ে ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। হামজার মা সেই ছবি দেখে তেলে বেগুণ। নালিশ চলে গেল প্রীনার মায়ের কাছে। কি একটা বিতিকিচ্ছির ব্যাপার! কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, হামজার ভালোই লাগছে। মেয়েটা দুষ্টু প্রকৃতির হলেও কি যেন একটা জাদু আছে ওর মধ্যে। নিজের অজান্তেই দূর্বল হয়ে পড়ল। কিন্তু তখনও যদি জানত, আরোও কত দূর্ভোগ আছে ওর কপালে।
At first sight, Hamza didn’t really like Preena at all. What’s with that arrogant attitude and blunt talk? How could anybody like her? Unfortunately, somehow, he seemed to bump into her too often. The girl he actually liked was giving him the cold shoulder. It didn’t seem like there was a chance of falling in love while in high school. His dear friend, big Tom, wanted to help, but to no avail. Suddenly, out of the blue, something very unexpected happened. The mischievous girl found him alone and kissed him. She had someone take the picture and spread it on social media. Hamza's mother was beyond shocked when it popped up in her feed. She gave Preena's mother an earful. What a terrible mess! But surprisingly, Hamza seemed to be enjoying it. Even though the girl was wicked, there was some kind of magic in her. He appeared to have grown a weakness for her without even realizing it. Only if he knew what more suffering awaited him.
Details
- Publication Date
- Apr 23, 2026
- Language
- Bengali
- ISBN
- 9781105384608
- Category
- Fiction
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): Shabbeedur Shuja
Specifications
- Pages
- 215
- Binding Type
- Paperback Perfect Bound
- Interior Color
- Black & White
- Dimensions
- Novella (5 x 8 in / 127 x 203 mm)